• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৫:১৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল: পরীমনি

১৬ জুলাই ২০২৬ সকাল ১১:২০:১৫

আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল: পরীমনি

বিনোদন ডেস্ক: আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি।

১৫ জুলাই বুধবার রাতে সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পরীমনি বলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করা। গানে যখন যে খেলোয়াড়ের নাম উচ্চারিত হয়েছে, পরীমনি তখন সেই ফুটবলারের পরিচিত উদযাপন বা ভঙ্গি নকল করে দেখিয়েছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তার এই উপস্থাপনা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬