• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪৯:০৮ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

১৫ জুলাই ২০২৬ দুপুর ১২:১৮:৪৬

ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তিনি বলেন, সেনা প্রত্যাহারের পরও মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আল-জাইদি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাবে। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান শুরুর পর প্রায় ২৩ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে।

হোয়াইট হাউসে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দেন যে, ইরাকে আর মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। একই সঙ্গে তিনি ইরাকে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, একসময় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

ইরাকি সরকারের দাবি, সেনা প্রত্যাহারের পরিকল্পনার পাশাপাশি রাষ্ট্রের বাইরে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র বহন বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। আল-জাইদি বলেন, ‘৩০ সেপ্টেম্বরের পর রাষ্ট্রের বাইরে কোনো গোষ্ঠী অস্ত্র বহন করতে পারবে না।’

ওয়াশিংটন সফরে ইরাকের প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ছিল দেশটির তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করা। দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, ইরাকের জ্বালানি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং এ খাতে উভয় দেশের জন্য লাভজনক নতুন চুক্তি হতে পারে। যদিও তিনি সম্ভাব্য চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি।

ইরাকি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরাক, শেভরন, টিআই ক্যাপিটাল এবং কাতারভিত্তিক ইউসিসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। চুক্তির আওতায় বসরা থেকে হাদিথা হয়ে তুরস্ক ও সিরিয়ার বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সূত্র: আল জাজিরা, ডয়চে ভেলে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:৫৫





Follow Us