• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:১১ (20-Sep-2026)
  • - ৩৩° সে:
মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহের ছবি ব্যবহার করে ইরান

মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহের ছবি ব্যবহার করে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো হামলায় ইরান চীনা কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল বলে জানা গেছে। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।১২ সেপ্টেম্বর শনিবার বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে তেহরান ঘাঁটির উচ্চমানের উপগ্রহচিত্র সংগ্রহ করেছিল। তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা।এ ঘটনায় চীন সরাসরি জড়িত ছিল—এমন কোনো অভিযোগও করেননি মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন। চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে প্রমাণ দাবি করা হয়েছে।এর আগে গত মে মাসে ইরানকে এ ধরনের উপগ্রহচিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।সূত্র: আল জাজিরা