• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩১:১২ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৭:৩৫

২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সর্বশেষ ১১ জুলাই শনিবার ভোররাতে দেশটিতে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর আগে ১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

এনসিএসের তথ্য অনুযায়ী, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯০ কিলোমিটার গভীরে। আর শুক্রবারের ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আঘাত হানে, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। দেশটি ভারতীয়, ইউরেশীয়, সুন্দা ও বার্মা—এই চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে সেখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি সব সময়ই থাকে।

বিশেষজ্ঞরা আরও জানান, দেশটির মধ্য দিয়ে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট বা ভূতাত্ত্বিক ফাটলরেখা বিস্তৃত। এই সক্রিয় ফল্টের আশপাশে সাগাইং, মান্দালে, বাগো ও ইয়াঙ্গুনের মতো গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে। ফলে বড় ধরনের ভূমিকম্প হলে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।

তবে সর্বশেষ দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনসিএস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ব জনসংখ্যা দিবস আজ
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৯:২২


আগামীকাল বাঘিনী যাচ্ছে সুন্দরবনে
আগামীকাল বাঘিনী যাচ্ছে সুন্দরবনে
১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৫:২১




Follow Us