ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যুর ঘটনায় এই রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, এদিন সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্র সৈকত সংলগ্ন ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। খবর পেয়ে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একযোগে কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ভোমরা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ৭ দিন বন্ধ
এদিকে, ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানিয়েছেন, পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটির ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স ছিল না। এমনকি এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে আগে সতর্ক করা হলেও তারা কোনো লাইসেন্স নেয়নি।
একই তথ্য নিশ্চিত করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রিসোর্টটি নির্মাণের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতিও নেওয়া হয়নি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available