• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৬:১৪ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:১৫

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে জনসাধারণকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষিত রাখতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

১৭ অক্টোবর শনিবার দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু জ্বর সম্পর্কে ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের রোগের লক্ষণ  ও প্রতিরোধের উপায় সম্পর্কে আরও বেশি করে তথ্য তুলে ধরতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণের মধ্যে এবং ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি থেকে ডেঙ্গু মশার বংশ বিস্তার ঘটে।  ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে জনসচেতনতামূলক আলোচনায় করতে হবে।

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ মো. সাদেক আলীর সভাপতিত্বে সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪