• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:১০:৩৪ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

১২ জুন ২০২৬ সকাল ০৭:২৬:২৭

ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর বৃহস্পতিবার রাতের জন্য নির্ধারিত সামরিক ও বিমান হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং তা অনুমোদিত হয়েছে। এর ভিত্তিতেই তিনি নির্ধারিত হামলা বাতিল করেছেন।

ট্রাম্পের দাবি, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো নীতিগত ও কারিগরি—উভয় পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি পেয়েছে। তিনি জানান, সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি কাতারের মধ্যস্থতায় ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসরও সম্পৃক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তবে ট্রাম্পের ঘোষণার পরও চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

সূত্র: রয়টার্স
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
১২ জুন ২০২৬ সকাল ০৭:২৬:২৭




Follow Us