• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৫:২৩ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী টুকু

১১ জুন ২০২৬ রাত ০৯:০১:০০

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

১০ জুন বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৭:২৩


বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৬:৪৪