• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:৫৮:৪৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

হোয়াইট হাউসে গুলির ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে: ট্রাম্প

২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৫৬

হোয়াইট হাউসে গুলির ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে: ট্রাম্প

ন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান ঘিরে গোলাগুলির শব্দ শোনার পর দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।

২৬ এপ্রিল রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প পোস্টে বলেন, তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনার ওপরই তিনি নির্ভর করবেন। তিনি আরও বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, রাতটি পরিকল্পনার চেয়ে ভিন্ন হয়ে গেছে এবং অনুষ্ঠানটি নতুন করে আয়োজন করতে হবে।

এর আগে রয়টার্স জানায়, শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ থেকে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। এ সময় অনুষ্ঠানস্থলের কাছ থেকে জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়। হোটেলের বলরুমের কাছে হঠাৎ গোলমাল ও উচ্চ শব্দে প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অতিথিকে দ্রুত নিরাপদে সরে যেতে দেখা যায়।

লাইভ সম্প্রচারে দেখা যায়, সরিয়ে নেওয়ার আগে মেলানিয়া ট্রাম্প উদ্বিগ্ন প্রতিক্রিয়া জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস পুলের সদস্যদেরও সিক্রেট সার্ভিস আটকে রাখে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। এরপর সশস্ত্র এজেন্টরা উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যায়।

এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪