• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৯:০৪ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,৩৪৬

২২ জুলাই ২০২৬ দুপুর ০২:১৪:৪৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,৩৪৬

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় প্রায় এক মাস আগে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের বাইরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ৫ হাজার ৩৪৬ জন নিহত হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৬৮ জন বেড়েছে। তিনি বলেন, ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে সরকার কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনও ৫০ হাজারের মতো মানুষ নিখোঁজ থাকতে পারেন।

ভূমিকম্পের পর এক মাসে এ পর্যন্ত ১ হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কারণে ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্টেডিয়াম থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বিভিন্ন স্থানে অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার জানান, ঘর হারানো প্রায় ২০০ পরিবারকে কারাকাসের একটি আবাসিক ভবনে থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪ হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

সূত্র: বিএসএস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us