• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:৫৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল

২২ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৫:০৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় ওই বিধানটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

২২ জুলাই বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক ডিগ্রি নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ-সংক্রান্ত রিট আবেদন করেন।

রিটকারীদের পক্ষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান আদালতে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম আদালতে তিনি তিন লাখ টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারেন। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে চেয়ারম্যান প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের আবেদন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০


জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০