• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৩:০১ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২২ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৩:০৪

বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

২২ জুলাই বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্রখাতের বেশির ভাগ সমস্যাই দীর্ঘদিনের এবং এগুলো একদিনে সমাধান সম্ভব নয়। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের পরও সমস্যাগুলোর সমাধানে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত উদ্যোক্তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, আর্থিক সংকট এবং শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যে খাতটির জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিটিএমএ সভাপতি আরও বলেন, বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সরকারি উদ্যোগ সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ জন্য বাজারে ডাম্পিংয়ের মতো প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম
২২ জুলাই ২০২৬ সকাল ১১:৪৬:২৭





Follow Us