• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০০:৩২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

১৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৫:৪৮

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে নতুন করে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা ল্যাটিন আমেরিকার মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিল

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) স্থানীয় সময় ১৩ এপ্রিল সোমবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং নির্দেশনা অনুযায়ী সেটিতে প্রাণঘাতী হামলা চালানো হয়। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। খবর আল জাজিরার।

Ad
Ad

সাউথকমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি স্থির নৌযানকে আকাশ থেকে হামলা করে ধ্বংস করা হচ্ছে এবং এতে আগুন ধরে যায়। নৌযানের আশপাশে মাছ ধরার জালের ভাসমান অংশও দেখা গেছে।

Ad

এর আগে ১২ এপ্রিল রোববার একই অঞ্চলে দুটি নৌযানে হামলার কথা জানায় মার্কিন বাহিনী, যেখানে পাঁচজন নিহত হন এবং একজন বেঁচে যান। বেঁচে যাওয়া ব্যক্তির পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে নৌযানে একাধিক হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং আঞ্চলিক বিভিন্ন দেশ এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে। তাদের মতে, এসব হামলায় অনেক সময় সাধারণ জেলে বা বেসামরিক মানুষও নিহত হচ্ছেন, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিলেন না।

যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করছে, লাতিন আমেরিকায় মাদক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। তবে লক্ষ্যবস্তু নৌযানগুলোর সঙ্গে মাদক পাচারের সংশ্লিষ্টতার বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:১২




বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২২:৪০

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৩:৫৪


Follow Us