• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৭:১২ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টায় তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:২৮

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টায় তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী শর্তসাপেক্ষে খোলার প্রতিশ্রুতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত হ্রাস পেতে শুরু করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।

৭ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে দুই দেশের পক্ষ থেকে ১৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়ে দেন, এই সময়ে হরমুজ প্রণালী সকল দেশের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে জাহাজ চলাচলের আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নেওয়া আবশ্যক।

Ad
Ad

দুই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি এবং হরমুজে অবরোধ শিথিল হওয়ার খবরের পর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ৯৪.৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩.০৬ শতাংশ কম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডে দাম কমেছে ১৪.৮৪ ডলার।

Ad

অপরিশোধিত জ্বালানি তেলের আরেকটি বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও কমেছে ১৬.১৩ ডলার। শতকরা হিসেবে ডব্লিউটিআই-এর দাম কমেছে ১৪.৩৭ শতাংশ।

বৈশ্বিক তেলের বাজার বিশ্লেষকরা এই যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খোলার খবরকে ইতিবাচক হিসেবে দেখছেন। তেলের বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেন, “যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খোলার ঘটনা বাজারের জন্য খুবই ইতিবাচক। উত্তেজনা নিরসনের এই প্রাথমিক পদক্ষেপ প্রশংসনীয়। তবে বাজার এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি; বৈশ্বিক তেলের বাজারকে স্থিতিশীল করতে আরও অনেক কাজ বাকি আছে।”

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১২:২২





Follow Us