• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৮:২১ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৮:০১

রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৭০)

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগী কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৭০)।

৭ এপ্রিল মঙ্গলবার কিশোরী অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (নং-৭) রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মো. নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯




দিল্লিতে রেড অ্যালার্ট জারি
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৩:১৯