• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২৪:১৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:০৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

৮ এপ্রিল বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণে (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, রুপার দাম অপরিবর্তিত

নতুন দাম অনুযায়ী,২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

এর আগে, গত ৬ এপ্রিল বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সেই সময় অন্যান্য ক্যাটাগরিতে দাম ছিল, ২১ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা ও চলতি বছরে ৫৩ বার বদলেছে  স্বর্ণের দাম।

আরও পড়ুন

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১ বার আর কমেছে ২২ বার।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর দাম বেড়েছিল ৬৪ বার, কমেছিল ২৯ বার।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।

নতুন দামে রুপার মূল্য, ২২ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৫৯৯ টাকা,১৮ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৭৮২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৬১৬ টাকা।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮ বার ও কমেছে ১৪ বার।

আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় দাম বেড়েছিল ১০ বার আর কমেছিল ৩ বার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২