• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৯:১২ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ বন্ধে চীন-পাকিস্তানের ৫ দফা প্রস্তাব

১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৬:২৬

ইরান যুদ্ধ বন্ধে চীন-পাকিস্তানের ৫ দফা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে ৫ দফা প্রস্তাব ঘোষণা করেছে চীন ও পাকিস্তান।

বেইজিংয়ে আয়োজিত বৈঠকে ওয়াং ই এবং ইসহাক দার এই উদ্যোগ তুলে ধরেন।

Ad
Ad

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের মধ্যে উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

Ad

দেশ দুটির যৌথ ৫ দফা প্রস্তাবে আছে:

বেসামরিক সুরক্ষা: সব ধরনের বেসামরিক নাগরিক ও অ-সামরিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতি: সংঘাত নিরসনে দ্রুত সব ধরনের বৈরিতা বন্ধ করে পরিস্থিতির বিস্তার রোধ করতে হবে।

শান্তি আলোচনা: ইরান এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত আলোচনায় বসতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তা দিতে প্রস্তুত চীন ও পাকিস্তান।

হরমুজ প্রণালীর নিরাপত্তা: আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দীর্ঘমেয়াদি শান্তি কাঠামো: জাতিসংঘ সনদের আলোকে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি কাঠামো গড়ে তুলতে হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে চীন ও পাকিস্তান। এই উদ্যোগকে সম্ভাব্য শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজধানীর বংশালে অগ্নিকাণ্ড
রাজধানীর বংশালে অগ্নিকাণ্ড
১ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৭:১৩


যেসব শর্ত মানলে যুদ্ধ বন্ধ করবে ইরান
যেসব শর্ত মানলে যুদ্ধ বন্ধ করবে ইরান
১ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৩:০৭


Follow Us