ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালের দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এসব অনিয়ম দূর করা গেলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।
২৬ জুন শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রী সব খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের বিদ্যমান অনিয়ম দূর করে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। কোনো রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় যেতে বাধ্য হলে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই পরিচায়ক।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available