• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১২:৩৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু

২৭ জুন ২০২৬ দুপুর ১২:৪৮:৩৭

রাজধানীতে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা শুরু হয়েছে। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে ২৭ জুন শনিবার মেলার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ৩০টি স্টলে আম, আনারস, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মৌসুমি ও বিরল পাহাড়ি ফল প্রদর্শন ও বিক্রি হচ্ছে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্প, কোমর তাঁতের পণ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে দর্শনার্থীদের জন্য।

আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে পাহাড়ি কৃষকদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যকে নগরবাসীর কাছে তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

সূত্র: বিডিনিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us