আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
২৭ মার্চ শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলায় কয়েকটি সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এই হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক ড্রোন ব্যবহার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। একই সময়ে নিহত হয়েছেন অন্তত ১৩ জন মার্কিন সেনাসদস্য।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available