• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৪:১৮ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবে আলোকিত লালমনিরহাট: ত্রাণমন্ত্রী

২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:০১

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবে আলোকিত লালমনিরহাট: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটকে একটি আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

২৭ মার্চ শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের তার নির্বাচনী এলাকা সদর-৩ এর চার্চ অব গড মিশন প্রাঙ্গণে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ত্রাণমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নই পারে জেলার সামগ্রিক চিত্র বদলে দিতে।

Ad

সভায় অংশগ্রহণকারীরা লালমনিরহাটের বর্তমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মাদক নির্মূল, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ শুধুমাত্র একটি স্লোগান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্ন— যেখানে উন্নয়ন, ন্যায়বিচার, মানবিকতা এবং সামাজিক বন্ধন সমানভাবে গুরুত্ব পাবে।

লালমনিরহাট জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রাজিব আহসান, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সংগঠকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জেনে নিন জ্বালানি সাশ্রয়ের ৮ সহজ উপায়
জেনে নিন জ্বালানি সাশ্রয়ের ৮ সহজ উপায়
২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:২৩:২০


Follow Us