• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:০২:৫৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার আর চোখের বদলে চোখ নয়, নতুন হুঁশিয়ারি ইরানের

২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:১৮:৪০

এবার আর চোখের বদলে চোখ নয়, নতুন হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার পর এখন আর চোখের বদলে চোখ নীতি থাকবে না ইরান। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ দেওয়া এক বার্তায় মুসাভি বলেন, ‘ইরানের উৎপাদন স্থাপনায় হামলার পর পরিস্থিতি আগের মতো চোখের বদলে চোখ নীতিতে সীমাবদ্ধ থাকবে না।’

তিনি বলেন, ‘তোমরা আগেও আমাদের পরীক্ষা করেছো। বিশ্ব আবার দেখেছে যে তোমরাই আগুন নিয়ে খেলতে শুরু করেছো এবং অবকাঠামোতে হামলা চালিয়েছো।’

আরও পড়ুন

ইসরাইলের রাজনীতিতে আরব প্রতিনিধিত্বের উত্থান, চাপে নেতানিয়াহু

মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার সমীকরণ আর ‘চোখের বদলে চোখ’ থাকবে না—অপেক্ষা করুন এবং দেখুন!’ তিনি আরো বলেন, ‘আমেরিকান এবং জায়নবাদী শাসনের সাথে যুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মীদের উচিত নিজেদের জীবন বিপন্ন করা এড়াতে দ্রুত তাদের কর্মস্থল ত্যাগ করা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩