আন্তর্জাতিক ডেস্ক: চীনা মুদ্রা ইউয়ানে তেল লেনদেন করা হলে সীমিত সংখ্যক তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান। এমন সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।
তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কৌশলগত এই জলপথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণে রাখতে তেহরান একটি বৃহত্তর পরিকল্পনা তৈরি করছে। ইউয়ানে লেনদেনের এই প্রস্তাব সেই পরিকল্পনারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বর্তমানে বিশ্ববাজারে অধিকাংশ তেল লেনদেন হয় মার্কিন ডলারে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের অপরিশোধিত তেল রুশ মুদ্রা রুবল বা চীনা মুদ্রা ইউয়ানে বিক্রির প্রবণতা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ডলারের ওপর নির্ভরতা কমাতে বিকল্প মুদ্রায় জ্বালানি লেনদেনের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে।

এদিকে বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ইরানকে ঘিরে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available