• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫০:১০ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কোনো হাসপাতালে মব সৃষ্টি করা যাবে না: শাহজাহান

১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:০২:৪৫

কোনো হাসপাতালে মব সৃষ্টি করা যাবে না: শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং সংসদে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, কোথাও কোনো হাসপাতালে মব সৃষ্টি করা যাবে না।

১৩ মার্চ শুক্রবার নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মো. শাহজাহান বলেন, রোগীর চিকিৎসা দেবে ডাক্তার। মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। তবে কোথাও কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না।

Ad

তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত এ কমিটিকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. সোহরাব ফারুকী, প্রাইভেট হাসপাতাল ও  ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাস
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪


Follow Us