• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১১:৪৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

‘নির্বাচনী কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে’

১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৫১:৩৩

‘নির্বাচনী কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে’

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালির দাগ শুকানোর আগেই মানুষের হাতে ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

১৩ মার্চ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল কলেজ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড নিয়ে অনেক দলের বড়বড় নেতারা ভেংচি কেটে নানান কথা বলেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছেন, এখন সেইসব নেতারা কী বলবেন। তিনি ওইসব নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপি নির্বাচনে যেসব ইশতেহার দিয়েছে তার প্রতিটি প্রতিপালিত হবে ইনশাআল্লাহ।

Ad

প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ আরও বলেন, ‘পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে উন্নয়ন তরান্বিত করতে আমি যেসব ইশতেহার দিয়েছি তার প্রতিটি পালন করবো। আমি আপনাদের সেবক হিসেবে নিয়োজিত হয়েছি। কাজেই উন্নয়ন কাজ তরান্বিত করতে আমার ভাই ভাগিনা চাচা কিংবা নিকটাত্মীয় দেখে নয় প্রকৃত মানুষকে সরকারের যাবতীয় সুজোগ সুবিধার আওতায় আনা হবে, এটাই কমিটমেন্ট।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর চালচলন আচার-ব্যবহার সংযত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে, নইলে বিএনপিতে জায়গা হবে না।

বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা জর্জ কোর্টের পিপি এড আদম সুফী, জিপি আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতিম ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত খেজুর বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে উপজেলা ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮




Follow Us