• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:১৯:৫০ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ শুরুর পর প্রথম ভাষণে যা বললেন নেতানিয়াহু

১৩ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৭:১০

ইরান যুদ্ধ শুরুর পর প্রথম ভাষণে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, চলমান সংঘাতের মধ্যেই ইসরাইল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে এবং ইরান ইতোমধ্যে বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের কয়েকজন নিহত হয়েছেন এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ও বাসিজ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

Ad
Ad

তিনি বলেন, ‘ইরান আর আগের ইরান নেই।’ নেতানিয়াহুর দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়ার সক্ষমতায় বড় ধরনের বাধার মুখে পড়েছে।

Ad

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাইম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, তিনি তাদের কারও জন্যই কোনো ধরনের ‘লাইফ ইন্স্যুরেন্স’ দেবেন না।

তিনি আরও মন্তব্য করেন, খামেনি ‘রেভ্যুলেশনারি গার্ডের পুতুল’ এবং সাম্প্রতিক সময়ে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার দাবি, সর্বোচ্চ নেতার একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে পাঠ করা হয়েছে।

সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, অনেক ইরানি নাগরিক রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তোমাদের পাশে আছি।’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক জোট গঠনের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘অতীতে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইল কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তবে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সেই কূটনৈতিক সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে।

অন্যদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই সংবাদ সম্মেলনকে অনেকেই যুদ্ধের বর্ণনাকে নতুনভাবে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখছেন, যাতে ইসরাইলকে বিজয়ী হিসেবে তুলে ধরা যায়। কারণ, চলতি বছরের শেষদিকে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us