• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:১৭:০৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নৌপথে চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি

২৫ জুলাই ২০২৬ রাত ০৮:৩০:০৪

নৌপথে চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পদ্মা, যমুনাসহ সকল নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলার হরিরামপুর উপজেলায় ধুলশুড়া এলাকার পদ্মাপারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। এতে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজীসহ কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে নৌযান মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও বেড়েছে। নৌযানের সনদপত্র তদারকির নামে প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা ও অযথা হয়রানিও বন্ধের দাবি জানান তারা।

অবিলম্বে এসব অনিয়ম ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১