আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান হলেও ইরানের বর্তমান শাসনব্যবস্থা সহজে পতন হবে না, এমন মূল্যায়ন দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল প্রস্তুত করা ওই মূল্যায়নে উল্লেখ করা হয় যে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। ফলে শীর্ষ নেতাদের বিরুদ্ধে হামলা হলেও রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার মতো ব্যবস্থা আগে থেকেই সেখানে রয়েছে।


গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের ভেতরে কার্যকর বিরোধী শক্তিও বর্তমানে খুবই দুর্বল ও বিভক্ত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটানো বা দ্রুত ক্ষমতা দখল করা বাস্তবসম্মত নয়।

প্রতিবেদনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রায় এক সপ্তাহ আগে প্রস্তুত করা হয় বলে জানা গেছে। এতে বলা হয়, সীমিত হামলা কিংবা বৃহৎ সামরিক অভিযান, দুই ক্ষেত্রেই ইরানের ক্ষমতাকাঠামো টিকে থাকার সম্ভাবনাই বেশি।
বিশ্লেষকদের মতে, এই মূল্যায়ন ইঙ্গিত দেয় যে কেবল সামরিক চাপের মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available