• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৩৪:১৫ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়া পৌরসভার ডাম্পিং ব্যবস্থা নেই, ময়লার দুর্গন্ধে নাজুক পরিবেশ

৮ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৩:৫৪

রাঙ্গুনিয়া পৌরসভার ডাম্পিং ব্যবস্থা নেই, ময়লার দুর্গন্ধে নাজুক পরিবেশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সংকট দেখা দিয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ডাস্টবিনে জমে থাকা ময়লার তীব্র দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন বাড়ি-ঘর, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহ করছেন। তবে নির্দিষ্ট ডাম্পিং সাইট না থাকায় সেগুলো ফেলার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। ফলে অনেক সময় ডাস্টবিনে দীর্ঘ সময় ধরে ময়লা জমে থাকে এবং তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা জমে থাকায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে জনবহুল এলাকা ও বাজারের পাশে পরিস্থিতি আরও খারাপ। এতে মাছি ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. বখতেয়ার বলেন, ‘ডাস্টবিনে ময়লা জমে থাকায় এলাকায় খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। তীব্র দুর্গন্ধে এখানে থাকা ও চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।’

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, জরুরি ভিত্তিতে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নিয়মিত ময়লা অপসারণ করা হচ্ছে। তবে নির্দিষ্ট ডাম্পিং সাইটের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, বিষয়টি সমাধানে পৌর কর্তৃপক্ষ কাজ করছে এবং আশা করা হচ্ছে অচিরেই এই সংকট কাটিয়ে ওঠা যাবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত একটি স্থায়ী ডাম্পিং সাইট স্থাপন না হলে পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই তারা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭