আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ২১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পেন্টাগনের প্রতিরক্ষা হতাহতের তথ্যব্যবস্থার তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আগের হিসাবের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।
পেন্টাগনের এই হিসাবের মধ্যে সরাসরি যুদ্ধের ঘটনায় নিহত সেনাসদস্যদের পাশাপাশি ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরাও রয়েছেন।
তবে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বাহিনীর মোট হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাইয়ের পর ঘটে যাওয়া কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় প্রকাশিত হিসাবের বাইরে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। ফলে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মোট নিহত ও আহতের সংখ্যা নির্ধারণ জটিল হয়ে পড়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের হিসাবে, ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন। সে সময় মোট সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮।
সর্বশেষ হিসাব অনুযায়ী, নিহত ও আহত মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৬। তবে বিভিন্ন ঘটনায় হতাহতের তথ্য কীভাবে শ্রেণিবদ্ধ ও প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকায় প্রকৃত সংখ্যা আরও ভিন্ন হতে পারে।
সূত্র: শাফাক নিউজ, ওয়াসিংটন পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available