• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৬:৫৬ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

৮ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৭:৫১

হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরান নতুন করে কোনো হামলায় যেতে চায় না; বরং ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

৭ আগস্ট শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পাঞ্চবোল নিউজকে ট্রাম্প বলেন, ইরান আর নতুন করে হামলা চায় না। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। এখন আলোচনার ফল কী হয়, সেটিই দেখার বিষয়।

এর আগে গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ‘কাঠামো চুক্তি’ সই হয়। এরপর চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হলেও নিরাপত্তার নিশ্চয়তা ও হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ দেখা দেয়।

একপর্যায়ে আলোচনা স্থবির হয়ে পড়ে। পরে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায়।

তবে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:০২