• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৫১:০২ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

আমিই তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য: ডোনাল্ড ট্রাম্প

২১ জুন ২০২৫ বিকাল ০৩:২২:৩১

আমিই তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই।

সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।

ভারতীয় ডানপন্থী ইংরেজি ভাষার সংবাদ চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার তাকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারণ তারা মনে করে, ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পাকিস্তান জানায়, ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।  

তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩