• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৬:৩১ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য ইরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:২৯:১৮

হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য ইরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে ইরান ও ওমান। এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরান সফরে যাবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীর দুই উপকূলীয় দেশ হিসেবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে চলমান রাজনৈতিক আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, সফরটির লক্ষ্য ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা। এ সময় বুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। এই জলপথ ব্যবহার করতে জাহাজগুলোকে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে এবং ট্রানজিট ফি দিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধ শুরুর আগের মতো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ করা হোক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজের ওপর ‘যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও এলএনজি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো।

ইরান ও ওমান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন পথ চালুর বিষয়ে আলোচনা করছে। হরমুজ প্রণালীটি পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ এবং এটি ইরান ও ওমানকে আলাদা করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

তেহরান বলছে, আলোচনা সফল হলেও শুধু এর মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এর জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের আরও কিছু দাবি পূরণ করতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

সূত্র: এএফপি, বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫


তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৩:২৮