• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:০১:২৮ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:২৬:৩১

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

অনলাইন ডেস্ক: দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে বলেও জানিয়েছে জানিয়েছে সংস্থাটি।

২৫ আগস্ট মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

৯ জেলা হচ্ছে- রংপুর ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫


তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৩:২৮