• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ রাত ১২:১৯:৩৭ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ট্রানজিট রুটের নিয়ন্ত্রণ নিয়ে ওমানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশে থাকা নৌপথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান।ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল—হরমুজ প্রণালির জাহাজ চলাচলের নৌপথ দুই দেশের আঞ্চলিক জলসীমার মধ্যে সমানভাবে ভাগ করা হবে। তবে ইরান এ প্রস্তাবে সম্মতি দেয়নি।তার ভাষ্য অনুযায়ী, ওমানের প্রস্তাবে এমন একটি নৌপথের কথা বলা হয়েছিল, যার ৫০ শতাংশ থাকবে ইরানের আঞ্চলিক জলসীমায় এবং বাকি ৫০ শতাংশ ওমানের জলসীমায়। সে ক্ষেত্রে জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে বের হবে।ঘারিবাবাদি বলেন, ইরানের পাল্টা প্রস্তাব হলো—হরমুজ প্রণালির ট্রানজিট রুটের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে।তিনি আরও দাবি করেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।তবে ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।সূত্র: আল জাজিরা