• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২২:৩৭ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

২৫ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৪:০৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

২৪ আগস্ট সোমবার সৌদি বার্তা সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পৃথক অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ ও যুবরাজ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

এর আগে গত ২১ আগস্ট শুক্রবার বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৯:২৪


সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
সৌদি উপকূলের কাছে ট্যাংকারে আগুন
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৫


তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার
২৫ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৩:২৮