• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৩৫ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, দশ হাজারের আশঙ্কা

২৯ মার্চ ২০২৫ দুপুর ১২:১৩:৪৮

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, দশ হাজারের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ ২৯ মার্চ শনিবার এ তথ্য জানানো হয়।

ইউএসজিএস জানিয়েছে, গতকাল শুক্রবার আঘাত হানা ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর কমপক্ষে ১৪টি পরাঘাত (আফটারশক) হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us