• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪১:০৪ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

এবার লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ডোনাল্ড ট্রাম্প

২৭ আগস্ট ২০২৬ সকাল ১০:০৬:৪৬

এবার লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করেছেন। বাংলাদেশ সময় ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে প্রকাশিত ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, তিনি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী ঐতিহাসিক ‘লেক অন্টারিও’ (Lake Ontario)-র নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘লেক আমেরিকা’ (Lake America)।

ভিডিওটিতে দেখা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র ধরে কলম দিয়ে নিজ হাতে পুরনো ‘Lake Ontario’ লেখাটি কেটে ওপরের দিকে ‘Lake America’ লিখে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওটিতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তাহলে এটি হলো কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লেক অন্টারিও, তবে আমরা একটু পরিবর্তন করতে যাচ্ছি, আমরা একে লেক অন্টারিও’র চেয়ে ভিন্ন কিছু ডাকতে যাচ্ছি। আমরা একে ডাকব লেক আমেরিকা। আর এর জন্য কেবল একটি ভালো কলম এবং কিছুটা বুদ্ধিমত্তা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘তাহলে লেক অন্টারিও, সেটির নাম মুছে হয়ে গেল লেক আমেরিকা।’

ট্রাম্প বলেন, ‘তাহলে এখন আমাদের একটি লেক আছে এবং এখন আমাদের একটি উপসাগর আছে, কারণ আমাদের আছে আমেরিকার উপসাগর এবং এখন আমাদের আছে লেক আমেরিকা। সবাইকে অনেক ধন্যবাদ। লেক আমেরিকা উপভোগ করুন।”

তবে এ ব্যাপারে কানাডার প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ