• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৮:০৫ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার

২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:১১

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ডেভিড ইমনে’র সহযোগী মো. মোবারক প্রকাশ ওরফে ‘গলাকাটা মোবারক’কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর তাকে আরও দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দুজন হলেন রায়হান ও ফরিদ। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলভারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যমকে মোবারকসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে অভিযান চালিয়ে মোবারক, রায়হান ও ফরিদকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি পিস্তল, রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সূত্র: বাংলা ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:২৪