• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৬:১৪ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

২৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:০২

নারায়ণগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২৫ আগস্ট মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উত্তর আজিবপুরের মো. আব্দুল কাদের হোসেন ফালান (৪০), আজিবপুর রেললাইনের মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), কদমতলীর জামাল (২৮), আটি অবদা কলোনির উৎস (১৯) ও অনন্ত রায় (১৯), গ্যাস লাইনের মো. নাজমুল (১৯) ও রাজা মিয়া (২৬), সোনামিয়া মার্কেটের রিপন (২৬), জালকুড়ির সবুজ মাঝি (২৮), মিজমিজির মো. হাসান (২৮) এবং মিজমিজি দক্ষিণপাড়ার মেহেদী হাসান (২০)।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ১১ জনের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
২৭ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৮:৩৩