• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:১১:৩৫ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানের পদক্ষেপকে ‘সদিচ্ছার নিদর্শন’ বললেন ট্রাম্প

১৬ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৩:০৩

ইরানের পদক্ষেপকে ‘সদিচ্ছার নিদর্শন’ বললেন ট্রাম্প
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের ডিসেম্বরে আটক হওয়া এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দেওয়ায় ইরানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন।

১৬ জুলাই বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আটক ওই মার্কিন নারী এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন। তিনি বলেন, তেহরানের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এবং এর প্রশংসা করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের কেশম দ্বীপের একটি শিল্পপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে হরমোজগান প্রদেশের প্রশাসন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, হরমোজগান প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় কেশম দ্বীপের সুজা ফিশ পাউডার কারখানার একটি অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রশাসনের দাবি, হামলার সময় কারখানাটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১৬ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৮:২৩







Follow Us