• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:০৫:০২ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের

১৫ জুলাই ২০২৬ রাত ০৮:৫০:০৯

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত চীনা নাগরিকদের বিয়ের জন্য অবৈধ ম্যাচমেকিং সেবা বা দালালদের ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কার্যক্রমে জড়িত হলে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ১৪ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, কোনো ব্যক্তি যদি দালাল বা এজেন্সির মাধ্যমে স্ত্রী খোঁজার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন, তবে তিনি মানব পাচারসংক্রান্ত আইনের আওতায় আইনি জটিলতায় পড়তে পারেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বাংলাদেশের আইন অনুযায়ী মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এছাড়া মানব পাচারে প্ররোচনা বা কম গুরুতর সংশ্লিষ্ট অপরাধে তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চীনা নাগরিকদের জড়িয়ে আন্তর্জাতিক বিয়ের নামে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দূতাবাসের ভাষ্য, আন্তর্জাতিক বিয়ে অবশ্যই পারস্পরিক সম্মতি ও আন্তরিক সম্পর্কের ভিত্তিতে হওয়া উচিত। ‘কনে কেনা’র মতো অবৈধ প্রথা প্রায়ই আর্থিক প্রতারণা, শোষণ ও শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

বিদেশে অবস্থানরত নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিয়ের নামে প্রতারণা থেকে তাদের রক্ষা করতে চীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানানো হয়।

এর আগে ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালে অবস্থিত চীনা দূতাবাসও একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল।

চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মানব পাচার ও প্রতারণামূলক ম্যাচমেকিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে চীনা পুরুষরা বিদেশি স্ত্রী পাওয়ার আশায় বড় অঙ্কের অর্থ দেওয়ার পর প্রতারণার শিকার হয়েছেন। আবার কিছু ঘটনায় নারীদের অপহরণ করে জোরপূর্বক চীনা পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
১৫ জুলাই ২০২৬ রাত ০৮:০০:৫৭

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

Follow Us