• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৪৮:৫৭ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৫ জুলাই ২০২৬ রাত ০৮:৩৬:২৪

সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

১৫ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

তবে বর্ষা মৌসুমে ভ্রমণের সময় সবাইকে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা তাদের আনুষ্ঠানিক মাধ্যমে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই পর্যটকদের বুকিং শুরু হবে এবং বন্ধ থাকার সময়ের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি দেশজুড়ে ভ্রমণপ্রেমীদের সাজেকে আসার আহ্বান জানিয়ে বলেন, বর্ষার এই সময়ে মেঘে মোড়া সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উপযুক্ত সময় এখন।

উল্লেখ্য, গত ৭ জুলাই টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় ভূমিধস, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। এতে বাঘাইছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন সাময়িকভাবে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। সে সময় সাজেকে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটককে পরে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরিয়ে আনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৮