• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৫৫:৪৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বাব আল-মানদাব প্রণালি নিয়ে হুথিদের হুমকি, উদ্বেগে যুক্তরাষ্ট্র

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:৩৬

বাব আল-মানদাব প্রণালি নিয়ে হুথিদের হুমকি, উদ্বেগে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে এবং তাদের ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন আলজেরিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও সাবেক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী হেনরি এনশার।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এনশার বলেন, ইরান-সমর্থিত হুথিরা নিজেদের স্বার্থে এবং তেহরানের সঙ্গে জোটের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে অন্তত হুমকি তৈরি করতে চায়। এমন পরিস্থিতি আগে ঘটেনি—এতে তিনি বিস্মিত বলেও জানান।

তিনি বলেন, ‘হয়তো ইরান ও হুথিরা পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছিল।’

এনশারের মতে, বাব আল-মানদাব প্রণালিতে হুথিদের তৎপরতা বাড়লে তা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক চাপ আরও বাড়তে পারে।

বাব আল-মানদাব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগপথ। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনে নৌপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আগামীকাল শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন
আগামীকাল শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২০




পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা
পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৮




৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪