• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৪৬:২৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:২১

মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন এবং সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।

১১ সেপ্টেম্বর শুক্রবার গ্রিনিচ মান সময় ০০টা ৪৫ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝির পর এই প্রথম ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই প্রধান মানদণ্ডের তেলের দামই সপ্তাহ শেষে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকার পথে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে ক্রমবর্ধমান হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরবরাহ নিয়ে এই উদ্বেগের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা
পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৮




৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯