• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:০৮:৫২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৮

পাঁচ গোলে বায়ার্নের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে গোলের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। তবে বিরতির পর আক্রমণের ঝড় তুলে বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে জয়ে বড় অবদান রেখেছেন মাইকেল ওলিসে।

বৃহস্পতিবার ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি বায়ার্ন। একাধিক সুযোগ তৈরি হলেও বোদো/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিনের দারুণ কয়েকটি সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের।

৩৪তম মিনিটে জসুয়া কিমিখের শট পোস্টে লেগে ফিরে আসে। সাত মিনিট পর গোললাইন থেকেও বায়ার্নের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন হাইকিন। চোটের কারণে বিরতির পর আর মাঠে নামতে পারেননি এই গোলরক্ষক।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় বায়ার্ন। ৪৭তম মিনিটে হ্যারি কেইনের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল পেয়ে যান জামাল মুসিয়ালা। প্রথম স্পর্শেই বল জালে পাঠান তিনি।

৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। মাইকেল ওলিসের নিখুঁত ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৯ ম্যাচে এটি তার ৩৪তম গোল।

এরপর একের পর এক আক্রমণে বোদো/গ্লিম্টের রক্ষণ ভেঙে পড়ে। ৭৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে জালে পাঠান আলফন্সো ডেভিস।

আরও পড়ুন

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

ছয় মিনিট পর নিজের প্রথম গোলটি করেন ওলিসে। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত গতির শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে হ্যারি কেইনকে ফাউল করে লাল কার্ড দেখেন বোদো/গ্লিম্টের ওডিন বিয়েরটাফট। ফলে ম্যাচের শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় নরওয়ের দলটিকে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের জয়কে ৫-০ করেন ওলিসে। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করে ভিনসঁ কোম্পানির দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০