• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৫৩:২৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ অধ্যায়

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৪২

ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ অধ্যায়

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে গত আসরে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশের নারীরা। এবারও একই ভাগ্য বরণ করতে হলো নিগার সুলতানা জ্যোতির দলের। সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাঘিনীরা।

আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে থেমেছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ১৫০ রান তাড়ায় ইন্টেন্ট যেমন থাকার কথা তার ছিটেফোঁটাও ছিল না বাঘিনীদের ব্যাটিংয়ে। শুরুর তিন ব্যাটার করেছেন ধীরগতির ব্যাটিং। ১৮ বলে ১৪ রান করেছেন জুয়াইরিয়া আক্তার। দিলারা খেলেছেন ২৬ বলে ২১ রানের ইনিংস। আর সোবহানা মোস্তারির ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৮ রান।

আরও পড়ুন

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

তবে চেষ্টা করেছিলেন জ্যোতি ও স্বর্ণা। তবে অধিনায়কের ১৭ বলে ১৯ ও স্বর্ণার ১৮ বলে অপরাজিত ২২ রান বাংলাদেশের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

ভারতের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।

এর আগে টস জিতে আগে বোলিংয়ে নেমে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে শুরুটা ভালো করেছিলেন সুলতানা আক্তার। তবে তিনে নামা প্রতিকা রাওয়ালকে নিয়ে জুটি গড়েন শেফালি ভার্মা। ২৪ বলে ২০ রান করে প্রতিটা ফিরলে ভাঙে ৫৯ রানের জুটি।

আরও পড়ুন

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

প্রতিকা ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন শেফালি। ৪০ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে ফেলেন তিনি। তবে এর আগে ২ বার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান এই ওপেনার। রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে ১৬ বলে দুই ছক্কায় ২১ রান।

অধিনায়ক হরমনপ্রীত কৌর করেছেন ধীরগতির ব্যাটিং। শেষপর্যন্ত ২৮ বলে ২০ রান করে অপরাজিতা ছিলেন তিনি। ছয় বলে ১৩ রানের কামিও খেলেছেন দীপ্তি শর্মা।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সুলতানা আক্তার। একটি উইকেট নিলেও পেসার মারুফা আক্তার খরচ করেছেন চার ওভারে ৪০ রান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭