• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৫৯:৪২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:
বাব আল-মানদাব প্রণালি নিয়ে হুথিদের হুমকি, উদ্বেগে যুক্তরাষ্ট্র

বাব আল-মানদাব প্রণালি নিয়ে হুথিদের হুমকি, উদ্বেগে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে এবং তাদের ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন আলজেরিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও সাবেক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী হেনরি এনশার।আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এনশার বলেন, ইরান-সমর্থিত হুথিরা নিজেদের স্বার্থে এবং তেহরানের সঙ্গে জোটের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে অন্তত হুমকি তৈরি করতে চায়। এমন পরিস্থিতি আগে ঘটেনি—এতে তিনি বিস্মিত বলেও জানান।তিনি বলেন, ‘হয়তো ইরান ও হুথিরা পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছিল।’এনশারের মতে, বাব আল-মানদাব প্রণালিতে হুথিদের তৎপরতা বাড়লে তা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক চাপ আরও বাড়তে পারে।বাব আল-মানদাব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগপথ। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনে নৌপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।