• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪২:০৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহু প্রতিশ্রুতি রাখার মানুষ নন, স্মৃতিকথায় লিখলেন বাইডেন

১৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৬:৫০

নেতানিয়াহু প্রতিশ্রুতি রাখার মানুষ নন, স্মৃতিকথায় লিখলেন বাইডেন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি দিয়েও বারবার তা ভঙ্গ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলে তাঁর প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজের স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, নেতানিয়াহু বারবার আশ্বাস দিলেও ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধ হয়নি। প্রতিবারই নতুন করে হামলা চালানো হয়েছে এবং এতে আরও ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর সিএনএন ও এনডিটিভির।

‘প্রমিস মি, আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নেতানিয়াহুর সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। ১৩ নভেম্বর শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়। আগামীকাল ১৭ নভেম্বর স্মৃতিকথাটি প্রকাশের কথা রয়েছে।

আরও পড়ুন

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী

বাইডেনের ভাষ্য অনুযায়ী, হামাসের হামলার পর তিনি নেতানিয়াহুকে একাধিকবার ফোন করেন। ওই হামলার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও তাঁকে আশ্বস্ত করেন। একই সঙ্গে ইসরায়েলি সামরিক অভিযানে আটকে পড়া বেসামরিক মানুষদের রক্ষায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

বাইডেন লিখেছেন, বেসামরিক মানুষের প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হচ্ছে—এ বিষয়টি নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন। এ বিষয়ে সতর্ক হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

কিন্তু প্রতিবারই নতুন করে সামরিক অভিযান চালানো হতো এবং তাতে আরও বেসামরিক মানুষ নিহত হতেন। এ বিষয়ে প্রশ্ন তোলা হলে ইসরায়েলি পক্ষ নানা ব্যাখ্যা বা অজুহাত দিত। বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু এমন প্রতিশ্রুতি দিতেন, যা পূরণ করার কোনো ক্ষমতা বা ইচ্ছাই তাঁর ছিল না।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, তা তিনি বুঝতেন। তবে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করতে তাঁর অনিচ্ছা বাইডেনকে হতাশ করেছিল।

স্মৃতিকথায় দুই নেতার মধ্যকার আস্থার সংকটের কথাও তুলে ধরেছেন বাইডেন। তাঁর মতে, নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকলেও তাঁদের মধ্যে তেমন বিশ্বাস ছিল না। নেতানিয়াহুর কিছু আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি।

এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) ৪ নভেম্বরের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৭৪ হাজার ৬১৮। এর মধ্যে ৭৪ হাজার ২৩৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ৯৭৬ জন শিশু। এ ছাড়া ইসরায়েলি অভিযানে গাজার বিস্তীর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন

দুই জেলা দখলের পর অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
১৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৩:২২