• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:১৪:১৭ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
ক্যানসার ছড়িয়ে পড়ায় শারীরিক যন্ত্রণায় ভুগছেন বাইডেন

ক্যানসার ছড়িয়ে পড়ায় শারীরিক যন্ত্রণায় ভুগছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। তার দাবি, ক্যানসারের কারণে বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন তার বাবা।শুক্রবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, তার বাবার ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। এতে তিনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন বলেও জানান হান্টার।তবে হান্টার বাইডেনের বক্তব্যের বিষয়ে জো বাইডেনের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর বাইডেন জানান, তিনি ‘আক্রমণাত্মক ধরনের’ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখন তার চিকিৎসকেরা জানিয়েছিলেন, ক্যানসারটি হাড়েও ছড়িয়ে পড়েছে।পরে একই বছরের অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান, ক্যানসারের চিকিৎসায় তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন।২০২০ সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েন বাইডেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও প্রশ্ন উঠেছিল।চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।এদিকে জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।